1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের অঙ্গীকার

  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৭৫ Time View
ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের অঙ্গীকার

এ এস খোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে চাইল্ড নট ব্রাইট প্রোজেক্টের উদ্যোগে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়নে এবং এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশে আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাল্যবিবাহ বন্ধে বিতর্ক, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আশিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান, সিনিয়র প্রজেক্ট কো-অর্ডিনেটর এমজেএসকেএস ইলিয়াস আলী, উপজেলা ইয়ুথ প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম।

বিতর্ক প্রতিযোগিতার মডারেটর ও সভাপতি ছিলেন, জাতীয় যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জামাল হোসেন। বিচারক ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির কো-অর্ডিনেটর মতিয়ার রহমান মুরাদ, ভূরুঙ্গামারী ডিবেটিং ক্লাবের আহ্বায়ক নাহিদ হাসান প্রিন্স।

বক্তারা বাল্যবিয়ের কুফল ও প্রতিকারের বিষয়ে উপস্থিত শিক্ষার্থীদের অবহিত করেন ও বাল্যবিয়ে বন্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষে সরকারী-বেসরকারী পর্যায়ে জোড়ালো উদ্যোগ গ্রহনে আহ্বান জানান।

অনুষ্ঠানে নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী বাল্য বিয়ে প্রতিরোধে অঙ্গীকারাবদ্ধ হন।

দিনব্যাপী অনুষ্ঠানের সঞ্চালনা ও পরিচালনা করেন ভূরুঙ্গামারী ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি মিলন চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, স্কাউট লিডার খোরশেদ আলম।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক সিএনবির ফিল্ডফ্যাসিরিটেটর, যুব সংগঠনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews