1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভুরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীর তৎপরতায় কিশোরী ফিরে পেল বই-খাতা আর স্বপ্নের স্কুলজীবন

  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৪২ Time View
ভুরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীর তৎপরতায় কিশোরী ফিরে পেল বই-খাতা আর স্বপ্নের স্কুলজীবন

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে গণমাধ্যম কর্মীর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। এ পদক্ষেপের মাধ্যমে ১২ বছর বয়সী কিশোরীটি ফিরে পেয়েছে তার বই-খাতা আর স্বপ্নের স্কুলজীবন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম উত্তর পাড়া গ্রামে।

স্থানীয়রা জানান, মইদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ও ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে বিয়ের আয়োজন চলছিল গোপনে। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় সাংবাদিক ও যুব সংগঠনে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। পরে কিশোরীর মামা ও মা ১৮ বছরের আগে মেয়ের বিয়ে না দেওয়ার লিখিত অঙ্গীকার করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক এফ কে আশিক, আবু সুফিয়ান পারভেজ, যুব সংগঠক আরিফুল ইসলাম, মিলন দেব বর্মন, শামিম হোসেন, মনির, নুরে আলম সিদ্দিকি শান্ত প্রমূখ।

উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক বলেন, ঘটনাটি জানতে পেরে আমি প্রশাসনের সহযোগিতায় যুব সংগঠনের সদস্যরা সহ আমরা ঘটনাস্থলে গিয়ে পরিবারকে বুঝাই, বাল্যবিয়ের কুফল ও আইনগত বিষয়গুলো জানাই। শেষ পর্যন্ত তারা মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকার করেন।

যুব সংগঠক আরিফুল ইসলাম বলেন, সমাজের প্রতিটি সচেতন নাগরিক এগিয়ে এলে বাল্যবিবাহের মতো অভিশাপ একদিন সম্পূর্ণরূপে নির্মূল হবে।

স্থানীয় যুব সংগঠনের সদস্যরা জানান, সাংবাদিক এফ কে আশিকের দ্রুত উদ্যোগের কারণে শিশুটির জীবন বিপথে যাওয়া থেকে রক্ষা পেয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের অন্যায় রোধে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন জনকন্ঠকে বলেন, শুক্রবার রাতে সাংবাদিক এফ কে আশিকের ফোনে আমি জানতে পারি যে, পাথরডুবিতে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরীর বাল্যবিয়ের প্রস্তুতি চলছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়কে অবহিত করি এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও যুব সংগঠন গুলোকে ব্যবস্থা নিতে বলি। পরে সবার সহযোগিতায় বাল্যবিয়েটি বন্ধ করা সম্ভব হয়।

তিনি আরো বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক অভিশাপ। একজন সাংবাদিক সময়মতো সংবাদ না দিলে হয়তো এই বাল্যবিয়েটি সম্পন্ন হয়ে যেত। সমাজের সকল সচেতন মানুষ, বিশেষ করে সাংবাদিকদের এভাবে পাশে থাকলে আমরা বাল্যবিয়ে প্রতিরোধে সফল হব।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, বাল্যবিবাহ সমাজের জন্য একটি বড় অভিশাপ। আমরা চাই, প্রতিটি কন্যা শিশু নিরাপদ ও স্বপ্নময় শৈশব উপভোগ করুক। কন্যাশিশু যেন তার পরিবার, আত্মীয় স্বজন, শিক্ষা প্রতিষ্ঠান এর মাধ্যমে আত্মবিশ্বাসী হয়ে বড় হয় সে জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। প্রশাসন সবসময় এ ধরনের বাল্য বিয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। সমাজের দায়িত্বশীল নাগরিক ও সাংবাদিকদের সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews