1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভুরুঙ্গামারীতে জাতীয় সমবায় দিবস পালিত

  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১১৩ Time View
ভুরুঙ্গামারীতে জাতীয় সমবায় দিবস পালিত

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ সাম্য ও সমতায় , দেশ গড়বে সমবায় ’ এ প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সমবায় সম্পর্কে সচেতনতা বাড়াতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর ) সকালে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরওয়ার তৌহিদ।

উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ ভুরুঙ্গামারীর যৌথ উদ্যোগে অনুষ্ঠানের শুভ সূচনা করে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক মিয়া ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সেকবর আলী, অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মজিদ, শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ সোসাইটির সভাপতি বোরহান উদ্দিন, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক মাহফুজ কিরন।

উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মামুন-উর-রশিদ চৌধুরীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন ।

বক্তারা বলেন, সমবায়ের মূল নীতি হলো “একতাই বল”। এটি সদস্যদের মধ্যে সাম্য পারস্পরিক সহযোগিতা, আস্থা, বিশ্বাস এবং অংশগ্রহণের সুযোগ তৈরি করে।

এর উপর ভিত্তি করে সদস্যরা সম্মিলিতভাবে তাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাজ করে। মানুষকে স্বাবলম্বী করে একে অন্যর প্রতি দায়িত্বশীল হিসেবে গড়ে তোলে।

আগামীতে সমবায়ের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বাব জানান তারা।

সভা শেষে আন্ধারীঝাড় ও তিলাই ইউনিয়নের নারী সমবায় সমিতিকে যথাক্রমে এক লক্ষ টাকার ঋণের চেক বিতরণ এবং সমবায়ে বিশেষ অবদানের জন্য ২জন সফল সমবায়ী ও তিনটি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews