1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

কুড়িগ্রাম-১: নারী ভোটারদের উঠান বৈঠকে জমে উঠেছে বিএনপির প্রচারণা

  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২০১ Time View
কুড়িগ্রাম-১: নারী ভোটারদের উঠান বৈঠকে জমে উঠেছে বিএনপির প্রচারণা

স্টাফ রিপোর্টারঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানাকে জয়ী করতে তৃণমূলে দৌড়ঝাঁপ বেড়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ১নং ওয়ার্ড সুকানদিঘি এলাকায় মোজাম্মেল মাস্টারের বাড়ি এবং ২নং ওয়ার্ড ডাকনিরপাঠে জয়নাল আবেদীনের বাড়িতে নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ বৈঠকে প্রায় ৪ শতাধিক নারী ভোটারের উপস্থিতিতে এলাকাজুড়ে নির্বাচন উত্তাপ ছড়িয়ে পড়ে। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী সাইফুর রহমান রানা’র সহধর্মিণী ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সদস্য মোছাঃ শামিমা রহমান আপন।

বিশেষ অতিথি ছিলেন, আজিজুল হক, সদস্য সচিব, উপজেলা স্বেচ্ছাসেবক দল। আশিকুর রহমান আকাশ, সাবেক সদস্য সচিব, উপজেলা ছাত্রদল।রাশেদা বেগম, সাধারণ সম্পাদক, ভুরুঙ্গামারী উপজেলা মহিলা দল।

বক্তারা অভিযোগ করেন, গত ১৭ বছর মানুষ শুধুই প্রতিশ্রুতি শুনেছে, বাস্তবায়ন দেখেনি। রানা ভোটে জিতেও ক্ষমতাসীনদের কারণে ফল পায়নি। তারা আরও দাবি করেন, এবারের নির্বাচন হবে তরুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তনের ভোট।

শামিমা রহমান আপন বলেন, ‘বেহেশতের টিকিট ভোটে নয়, আমলে’।

প্রার্থীর সহধর্মিণী শামিমা রহমান বলেন, জামায়াত এখন বেহেশতের টিকিটের কথা বলে ভোট চাইছে। কিন্তু বেহেশতে যাইতে হলে নামাজ, রোজা, হজ্জ-যাকাতের প্রয়োজন- কোনো মার্কায় ভোট দিলেই টিকিট পাওয়া যায় না।

তিনি আরও আশ্বাস দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এবং আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, আমি কথা দিচ্ছি এ আসনের প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে। আমার মা-বোনদের কেউ বঞ্চিত হবেন না। তিনি দল- মত নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এদিকে, ধারাবাহিক উঠান বৈঠকের অংশ হিসেবে সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন স্থানে বিএনপির প্রচারণা চলতে থাকে। নেতারা দাবি করেন, জনগণের প্রত্যাশা এবার বিএনপির দিকে ঝুঁকছে।

বৈঠকে ঘরে ঘরে প্রচারণা সংঘটিত করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রশাসনের কাছে শান্তিপূর্ণ প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিতের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews