1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভূরুঙ্গামারী সরকারি কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১২৩ Time View
ভূরুঙ্গামারী সরকারি কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এফ কে আশিক, স্টাফ রিপোর্টারঃ “নতুন জীবন নতুন পথ, নতুন করে হোক শপথ” এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সরকারি কলেজে আয়োজিত হয়েছে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের পর কলেজের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন রোভার স্কাউটের শিক্ষার্থীরা। কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার সারওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন সহকারী অধ্যক্ষ আসাদুজ্জামান, প্রভাষক আজিজুর রহমান স্বপন, গোলাম ফারুক সরকার, এ বি এম হাফিজুর রহমান মণ্ডল, আহসান হাবিব, জোবায়দা খাতুন, মোজাহার আলী ও নজরুল ইসলাম।

বক্তারা বলেন, উচ্চশিক্ষার প্রথম ধাপেই শিক্ষার্থীদের নৈতিকতা, সৃজনশীলতা ও দায়িত্ববোধের চর্চা জরুরি। তারা শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

এছাড়াও বক্তব্য দেন উপজেলা ছাত্রদল সভাপতি মিজানুর রহমান মিন্টু, কলেজ শাখা ছাত্রশিবির সভাপতি আবিদুর রহমান সাজিদ এবং সিনিয়র রোভার স্কাউট নয়ন মিয়া নাহিদ।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সৌরভ ও আরফিন আখতার। প্রথম বর্ষের শিক্ষার্থী তানজিম জামান তনয় ও নুসরাত জাহান হাবিবা। তারা কলেজ জীবনের প্রত্যাশা, স্বপ্ন ও শিক্ষাজীবনে সফলতার লক্ষ্য তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক এ এম আব্দুল জলিল ও রাশিদা আখতার।

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাণবন্ত আয়োজনটি শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews