1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

উপজেলা প্রেসক্লাবে বই উপহার দিলেন ডা. মিলন

  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১০১ Time View
উপজেলা প্রেসক্লাবে বই উপহার দিলেন ডা. মিলন

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
বই মানুষের জীবনের প্রকৃত বন্ধু। সৃজনশীলতা ও জ্ঞানের বিকাশ এবং দেশ–জাতির সমৃদ্ধির জন্য বেশি বেশি বই পড়তে হবে। এ বিষয়টিকে সামনে রেখে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা প্রেসক্লাবে বই উপহার দিলেন প্রধান অতিথি মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র স্বপ্নদ্রষ্টা, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যাপক ও ভুরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি সাধারণ সম্পাদক রোটারিয়ান ডাঃ মেফতাউল ইসলাম মিলন।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে মাকসুদা আজিজ লাইব্রেরীর পক্ষ থেকে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের হাতে তিনি এ বই উপহার তুলে দেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি বাবুল আক্তার, কাডা রংপুরের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী, এনসিপি ভুরুঙ্গামারী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরন।

বই প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন।

উপস্থিত ছিলেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির কো-অর্ডিনেটর মতিয়ার রহমান মুরাদ, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক, সহ-সভাপতি রইচ উদ্দিন বাদশা, সাধারণ সম্পাদক খালিদ হাসান, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, কার্যকরী সদস্য জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকরা সব সময় খবর লেখেন। এদের মধ্যে অনেকেই সৃজনশীল লেখাও লেখেন। বই মানে জ্ঞানের ভান্ডার। এই বই পড়ার মধ্য দিয়ে নতুন দৃষ্টিভঙ্গি, নতুন ধারণা এবং নতুন জ্ঞানের অর্জন হবে। বই শুধু বিনোদনই নয়, জ্ঞান, ইতিহাস, বিজ্ঞান, এবং সংস্কৃতির বাহন যা সাংবাদিকদের জন্য সহায়ক হিসেবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews