1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

কুড়িগ্রামের চিলমারি ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নানে লাখো পূর্ণার্থীর ভিড়

  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৮০ Time View
কুড়িগ্রামের চিলমারি ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নানে লাখো পূর্ণার্থীর ভিড়

রতি কান্ত রায়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমির স্নান শুরু হয়েছে। অষ্টমি স্নানের লগ্ন ভোর ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এই স্নানকে ঘিরে লাখো পূর্ণার্থীর ভীড় জমেছে।

চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা পাপ মোছনের জন্য প্রতিবছর ব্রহ্মপুত্র নদে পূণ্যস্নান সম্পন্ন করেন।

আয়োজকরা জানান, এবার পুণ্য স্নানে প্রায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছে। চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের রমনা বন্দর এলাকা থেকে পুটিকাটা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমীর স্নান ও মেলা অনুষ্ঠিত হচ্ছে ।

স্নান উৎসবে রংপুর বিভাগের ৮ জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পূর্নাথীরা একদিন আগেই চিলমারী উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান নেয়।

আগত পূণ্যার্থীদের থাকার জন্য উপজেলার প্রায় ২২টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। এছাড়াও পূণ্যার্থীদের স্নান পরবর্তী পোশাক পরিবর্তনের জন্য এবং রাত্রী যাপনের জন্য ৪৪টি অস্থায়ী বুথ করা হয়েছে। পূণ্যার্থীদের পূজাপর্বের জন্য প্রায় দুই শতাধিক ব্রাহ্মণ পূজারি দায়িত্ব পালন করেন।

অষ্টমী স্নান নির্দ্বিগ্ন করতে পুলিশের পাশাপাশি কুড়িগ্রাম আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েতের নেতৃত্বে ভোর ৪ টা থেকে সেনাবাহিনী নিরাপত্তার কাজে নিয়োজিত আছে। ক্যাম্প কমান্ডার ক্যাপটেন সাফায়াত বলেন সনাতন ধর্মাল্বিদের পূর্ণস্নান নির্ভীগ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

পুলিশের বিভিন্ন পদের ১৮১ জন সদস্য ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যগন নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

চিলমারী মডেল থানা অফিসার ইনচার্জ মুশাহেদ খান জানান অষ্টমীর স্নান সফল করার লক্ষ্যে ১ শত ৮১ জন অফিসার ফোস মোতায়েন রয়েছে । পাশাপাশি সেনাবাহিনী, ডিবি, ডিএসবি,আনসার, এনএস আই, গ্রাম পুলিশের টহল জোরদার রয়েছে।

এখনও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, স্নানের শেষ পর্যন্ত  যাতে করে কোথাও কোন প্রকার অপীতিকর ঘটনা না ঘটে এজন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছি।

কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহ্ফুজুর রহমান বলেন, পুন্য স্নান নির্ভীগ্ন করতে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, সনাতন ধর্মালম্বিদের পুন্য স্নান যাতে নির্ভীগন্ন ও উৎসব মুখর হয় এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ২ জন মেজিস্ট্রেট সহ সেনাবাহিনী, পুলিশ ও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্য নিয়োজিত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews