মুহাম্মদ আমানুল্লাহ আমান, ক্ষেতলাল(জয়পুরহাট) প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় জয়পুরহাটের ক্ষেতলালেও আজ রবিবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টা ৩০ মিনিটে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের গণ-টিকাদান কর্মসূচীর শুভ উদ্বোধণ করা হয়েছে।
উদ্বোধণকরেন,ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান, জনাব মোঃ মোস্তাকিম মন্ডল।
উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, জনাব মোঃ আব্দুল মজিদ মোল্লা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা,ড. লায়লা আঞ্জুমান, ডাঃ জোবায়ের আল ফয়সাল, ডাঃ আনোয়ার গালিব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজাহার আলী, মোফাজ্জল হোসেন, ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির কো-অর্ডিনেটর আজিজুল হক, সাংবাদিক হাসান আলী, আখতারুজ্জামান তালুকদার ও রাজিবুল ইসলাম রাজু প্রমূখ।
উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেয়া হবে ডাক্তার-নার্সসহ সম্মুখসারির কর্মী এবং ৫৫ বছরের উর্দ্ধ বয়সের নাগরিকদের। এর আগে টিকা সংরক্ষণ, টিকা দেয়া, টিকা কেন্দ্র পরিচালনা, টিকার পার্শ্ব প্রতিক্রিয়াসহ সব বিষয়ে স্বাস্থ্যকর্মী, মাঠকর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার, এ, এফ,এম আবু সুফিয়ান ও উপজেলা চেয়ারম্যান,মোস্তাকিম মন্ডল জানান, রবিবার সকাল থেকে টিকা দেয়া শুরু করার জন্য সকল প্রকার প্রস্তুতি নেয়ার পাশাপাশি টিকার ব্যাপারে মানুষকে আগ্রহী করতে প্রচারণা চালিয়েছি এবং জনগণ যাতে আতংকিত না হয় সেজন্য পাশে থেকে সাহস যুগিয়েছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আতাউর রহমান বলেন, টিকা দেয়ার পর ৩০ মিনিট অবজারভেশনে রাখার ব্যবস্থা করেছি। প্রস্তুতির কোন ঘাটতি নেই। আমাদের লক্ষ্য আজ রবিবার প্রথম ধাপে রেজিষ্ট্রেশনকারী উপজেলার ২৮৭ জন কে টিকা দেওয়া। টিকা নিতে আগ্রহীদের ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে যেমন, নাম, ঠিকানা, বয়স, পেশা, শারীরিক পরিস্থিতি, জাতীয় পরিচয় পত্রের নম্বর এবং ফোন নম্বর দিয়ে নিবন্ধন করতে হয়েছে। কারণ নিবন্ধন ছাড়া টিকা দেয়া যাবে না।সম্মুখ-সারির বিভিন্ন পেশার মানুষ স্বাস্থ্যকর্মী, পুলিশ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক এবং যাদের বয়স ৫৫ বছরের ঊর্ধ্বে তাদেরকে বিনামূল্যে টিকা দেয়া হবে।
গত ২৭শে জানুয়ারী ঢাকার কুর্মিটোলা হাসপাতালের সিনিয়র নার্স রুনু ভেরোনিকা কস্তাকে এক ডোজ টিকা দেয়ার মাধ্যমে এই টিকা কর্মসূচি শুরু হয়েছিল। যেখানে মোট ২৬ জনকে টিকা দিয়ে হয়েছিল।ঐ ২ দিনে ৫৬৭ জন টিকা নিয়েছিলেন তাদের মধ্যে গুরুত্বর কোন উপসর্গ দেখা না দেয়ায় গতকাল রবিবার (৭ ফেব্রুয়ারী) দেশব্যাপী এই টিকা কার্যক্রম শুরু হয়েছে।
Leave a Reply