1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

চিরিরবন্দরে বিএনপির ৩১ দফা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১১৭ Time View
চিরিরবন্দরে বিএনপির ৩১ দফা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ আগামী দিনের বাংলাদেশ গঠনে দলীয় কর্মসূচি ও নীতিমালাকে কার্যকরভাবে বাস্তবায়নে দিনাজপুরের চিরিরবন্দরে অনুষ্ঠিত হয়েছে বিএনপির ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা’।

গত শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় চিরিরবন্দর টেকনিক্যাল এন্ড বিএম ইন্সটিটিউট মাঠে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ মজিবর রহমান শাহের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ নুর এ আলম সিদ্দিকী (নয়ন), উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নুরে আলম সরকার দুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রেজাউল করিম রেজা, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম মমিন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, বিআরডিবির সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন সরকার, উপজেলা ওলামা দলের সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আব্দুস সালাম নূরী, আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোকাররম হোসেন মুকুল প্রমূখ বক্তব্য।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া বলেন- “বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর প্রদত্ত ৩১ দফা দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে সফলভাবে বাস্তবায়ন করা হবে। ৩১ দফার গুরুত্ব জনগণকে বোঝাতে হবে”।

এসময় শহীদ পরিবারসহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়ে তিনি আরও বলেন- “ধর্মকে ব্যবহার করে, বেহেস্তের টিকেট পাওয়ার প্রলোভন দেখিয়ে কোন দলকে অবৈধ সুবিধা নিতে দেয়া হবে না। আওয়ামীলীগের নেতাকর্মীদের কৌশলে পুনর্বাসনের সুযোগ দেয়া হবে না”।

নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন- “আদালতের প্রতি সম্মান দেখিয়ে আইনকে শ্রদ্ধা দেখাতে হবে। ফ্যাসিস্ট আমলে হওয়া মামলা শেষ না হওয়া পর্যন্ত আদালতে হাজিরা দিতে হবে”।
” নিজের বাড়িতে স্ত্রী সন্তানদের ধর্মীয় শিক্ষা দিতে হবে, তবে কোন জামায়াতের মাহফিল করা মহিলা দিয়ে নয়। ধর্মীয় শিক্ষার আড়ালে বাড়ির সহজ সরল মহিলাদের বেহেস্তের টিকেট পাওয়ার প্রলোভন দেখিয়ে জামায়াতের রাজনীতিতে উদ্বুদ্ধ করা হচ্ছে অথবা পরিবারের অশান্তি সৃষ্টির চেষ্টা করছে, এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে”।

আগামীর বাংলাদেশে গঠনমূলক দলীয় কার্যক্রম বাস্তবায়নে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান হয়। একই সঙ্গে দলের ভাবমূর্তি রক্ষা করে শৃঙ্খলা বজায় রেখে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান বক্তারা।
কর্মশালায় সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews