1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

চিরিরবন্দরে সাব রেজিষ্ট্রি অফিসে দুদকের অভিযানে অফিস সহকারিকে সাময়িক বরখাস্ত

  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৮৪ Time View
চিরিরবন্দরে সাব রেজিষ্ট্রি অফিসে দুদকের অভিযানে অফিস সহকারিকে সাময়িক বরখাস্ত

পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসে দুদকের অভিযানে ৩৫ হাজার ৫ শত টাকা উদ্ধার ও একজন অফিস সহকারিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২ ঘটিকায় চিরিরবন্দর সাব রেজিষ্ট্রি অফিসে দিনাজপুর দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপ-পরিচালক আতাউর রহমান, সহকারি পরিচালক ইসমাইল হোসেন ও খাইরুল ইসলামের যৌথ অভিযানে চিরিরবন্দর সাব রেজিষ্ট্রি অফিসের অফিস সহকারি দুলাল রায়ের কাছে ২৪ হাজার ও মো: লুৎফর রহমানের কাছে ১১ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়।

এসময় উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের অফিস সহকারি দুলাল রায়কে সাময়িক বরখাস্ত ও আরেক কর্মকর্তা মো: লুৎফর রহমানের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

উপস্থিত কয়েকজন জমি ক্রেতা ও বিক্রেতা এবং নকল গ্রহিতা গ্রাহক জানান, সাব রেজিষ্ট্রি অফিসে সাব রেজিষ্ট্রার মেহেদী হাসান যোগদান করার পর থেকেই কয়েকজন দলিল লেখক, কয়েকজন নকল নবিশ দলিল রেজিষ্ট্রিসহ নকল দলিল উত্তোলনে বিভিন্ন ফি এর নাম করে সরকারি বিধি অমান্য করে অতিরিক্ত টাকা গ্রহণ শুরু করেন।
দলিল প্রতি সর্বনিম্ন ৩ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা নেয়া চালু করেন। এর ফলে জমি ক্রেতা ও বিক্রেতার মধ্যে চাপা ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে দিনাজপুর দুর্নীতি দমন কার্যালয়ের কর্মকর্তাগণ ওই অফিসে নজর রাখতে শুরু করেন। অবশেষে দুদক অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে সাব রেজিষ্ট্রার মেহেদি হাসান এর সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews