1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

নওগাঁ-বদলগাছী আঞ্চলিক মহাসড়কটি যেন মরন ফাঁদে পরিণত

  • Update Time : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ১০২ Time View

রহমতউল্লাহ আশিকুর জ্জামান নুর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ-বদলগাছী আঞ্চলিক মহাসড়কটিদীর্ঘদিন যাবত সংস্কারের অভাবে বেহাল অবস্থা এ যেন এক মরণফাঁদ । নিমিষেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা , পিচ উঠে সড়কটির অসংখ্য স্থানে ভাঙাচোরা, খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে যা গাড়ি উল্টে ঘটতে পারে দুর্ঘটনা ।আঞ্চলিক মহাসড়কটি নওগাঁ ও জয়পুরহাট জেলার সংযোগস্থল যা দিয়ে প্রতিনিয়ত বালু, ইট, পাথর ও পণ্যবাহী ভারী ট্রাক চলাচল করায় সড়কটির অধিকাংশ স্থানই দেবে গেছে। এতে করে ছোট-বড় ধরণের দুর্ঘটনার পাশাপাশি ভোগান্তি পোহাচ্ছে হাজার হাজার পথচারী। একাধিক জেলা ও কয়েকটি উপজেলার কয়েক লাখ মানুষের চলাচলের জন্য একমাত্র এই আঞ্চলিক মহাসড়কটি দ্রুত আধুনিকমানের সড়কের মানে নতুন করে সংস্কার করার দাবী বৃহত্তর নওগাঁবাসীর। তবেই এই অঞ্চলের অর্থনৈতিক চাকা আরো সচল হবে। বদলে যাবে এই অঞ্চলের মানুষদের জীবনমান সূত্রে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতায় নওগাঁ থেকে বদলগাছী উপজেলা সদর পর্যন্ত এই আঞ্চলিক মহাসড়কটির দৈর্ঘ্য ২০কিলোমিটার। ২০কিলোমিটারের পুরো সড়ক জুড়েই অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। রাস্তাটির বেশ কিছু স্থানে দেবে এবং পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে পড়ে ভারী পণ্যবাহী ট্রাক প্রায়ই আটকে যাচ্ছে। কোথাও কোথাও রাস্তায় বড় বড় ঢিবি তৈরি হয়েছে। সড়কের পাহাড়পুর বাজার, কীর্ত্তিপুর বাজার, হতে বদলগাছি সদর পর্যন্ত সড়কটির অবস্থা সবচেয়ে বেশি খারাপ। যা নওগাঁ সদর হতে বদলগাছী সদরে পৌছাইতে সময় লাগতো ২০ থেকে ২৫মিনিট তাই এখন প্রায় এক ঘন্টা ৪৫ মিনিট লেগে যায় । খানাখন্দে ভরা সড়কটিতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। নষ্ট হচ্ছে যানবাহন আর দীর্ঘ হচ্ছে ভোগান্তি।

রাস্তাটি সর্বশেষ ২০১৫সালে সংস্কার ও প্রশস্তকরণ কাজ করা হয়। এরপর সড়কটিতে আর কোনো সংস্কার কাজ করা হয়নি। নওগাঁ থেকে এই সড়ক দিয়েই জায়পুরহাট, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর জেলাসহ দেশের অন্যান্য জেলা এবং নওগাঁ জেলার পত্নীতলা, সাপাহার, মহাদেবপুর ও ধামইরহাট উপজেলাবাসীর চলাচলের একমাত্র প্রধান সড়ক এটি। এছাড়াও ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার বা (সোমপুর বিহার) যাবার এটিই একমাত্র প্রধান সড়ক। রাস্তাটি ২২টনের বেশি যান চলাচলের উপযোগী নয়, কিন্তু এই রাস্তা দিয়ে প্রতিদিন ৩০থেকে ৪০টন ওজনের পণ্যবাহী যানবাহনও চলাচল করে। প্রতিদিন এই সড়ক দিয়ে ছোট-বড়সহ ৫থেকে ৭হাজার যানবাহন চলাচল করে।
তবে রাস্তার বিভিন্ন জায়গায় হেয়ারিং ও পিস দেওয়া হলেও রাস্তাটি পুরোপুরি সংস্করণ করা না হলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা ,রাস্তাটির দুই পাশে ঢালু মাঝখানে উঁচু এর ফলে দেখা যাচ্ছে ভারী যানবাহন ও ছোট যানবাহন গুলি নিমিষেই উল্টে যেতে পারে এতে করে প্রাণহানী ঘঠতে পারে ,ভুক্তভোগী পথচারী সকলে জানাই রাস্তাটি সংস্করণ করলে বিভিন্ন দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাবে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews