নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা বিএনপি’র আয়োজনে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) নাচোল রেল স্টেশন মাঠে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহিন শওকত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি যুগ্ন আহবায়ক হায়াতুদ্দৌল্লা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং (নাচোল – গোমস্তাপুর – ভোলাহাট) নিয়ে গঠিত ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসলে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুল সালাম তুহিন, জেলা বিএনপির সদস্য৷ সারোয়ার জাহান, জেলা বিএনপির সদস্য ইসমাইল বিশ্বাস, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুম্মান, জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply