1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

নাটোরের লালপুরে সাংবাদিকদের মুঠোফোনে হত্যার হুমকি,থানায় জি,ডি

  • Update Time : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ১১২ Time View

বেল্লাল হোসেন বাবু, নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরের লালপুর উপজেলায় সাংবাদিক মানবাধিকার কমিশন (সমাক)’র সভাপতি ও সেক্রেটারিকে মুঠোফোনে প্রাণ নাশের হুমকি দেওয়ার ঘটনায় লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করা হয়েছে।
জিডি সূত্রে জানা গেছে,সাংবাদিক মানবাধিকার কমিশন (সমাক)’র লালপুর উপজেলা কমিটির সভাপতি ও সেক্রেটারি উভয় মিলে একটি পারিবারিক বিষয় নিয়ে প্রতারণার নিউজ প্রকাশ করলে গত ০২/০১/২০২১ ইং তারিখ রাত ৮ টা ৩০ মিনিটে উক্ত উপজেলা কমিটির সভাপতির ব্যাক্তিগত মোবাইল ফোন 01721339894 নম্বরে 01889387778 নম্বর থেকে কল দিয়ে নিউজ করার দায়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন উপায়ে প্রাণ নাশের হুমকি প্রদান করেন।মোবাইল ফোনে তাহার পরিচয় জানতে চাইলে তিনি লালপুর থানার পুলিশ পরিচয় দিয়ে বলেন আমি এস,এম তরিকুল ইসলাম।এ সময় তিনি আরো বলেছেন তোদের কাছে পেলেই মেরে ফেলবো,তোরা কোথায় আছিস বল।
পরবর্তীতে ঐ দিনই রাত ৮ টা ৪১ মিনিটে ঐ কমিটির সেক্রেটারির ব্যাক্তিগত মোবাইল ফোন 01777093116 নম্বরে ঐ একই নম্বর থেকে কল দিয়ে প্রশাসনের দাপট দেখিয়ে বিভিন্ন ধরনের মামলায় জড়ানো সহ প্রাণ নাশের হুমকি দেন।
উক্ত বিষয় টি সাংবাদিক মানবাধিকার কমিশন (সমাক)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস,এম রবিউল আওয়াল স্যার সহ বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির সদস্যদের সাথে আলোচনা করে আদ্য ০৫/০১/২০২১ ইং তারিখে লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি)করা হয়।যাহার নম্বর(সূত্র লালপুর থানার জি,ডি নম্বর১৭০)।

উল্লেখ্য যে,নিউজ টি ছিল নিম্নরূপঃ

নাটোরের বিজিবি সদস্য তরিকুলের প্রতারণা

চেয়ারম্যান রবিউল আউয়াল। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মানবাধিকার কমিশন(সমাক)’র লালপুর উপজেলা কমিটির সভাপতি আসাদুজ্জামান রিপন,সেক্রেটারি মেহেরুল ইসলাম মোহন,সহ নাটোর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মানবাধিকার কর্মী বৃন্দ।
নাটোরের লালপুর উপজেলার মানবাধিকার সাংবাদিক কমিশন(সমাক)’র মহিলা সম্পাদক মোসাঃশিউলি খাতুন,পিতা ইউনুস আলী,গ্রাম দুড়দুড়িয়া-মনিহারপুর,থানা লালপুর,জেলা নাটোর বনাম এস,এম তরিকুল ইসলাম,পিতাঃএস,এম নূরুল ইসলাম,গ্রাম রহিমপুর,থানা লালপুর,জেলা নাটোর(ল্যান্স নায়েক বিজিবি বর্তমানে বান্দরবান সেক্টরে কর্মরত)তাদের দীর্ঘ দিনের পারিবারিক সমস্যা গুলো মানবাধিকার সাংবাদিক কমিশন (সমাক)’র সহযোগিতায় গত ০৬ অক্টোবর ২০২০, ইং তারিখে তরিকুল ইসলামের কর্মস্থল বান্দরবান সেক্টরে একটি লিখিত চুক্তি পত্রের মাধ্যমে আপোষ মিমাংসা করে শিউলি খাতুন নাটোর জেলা আদালতে দায়েরকৃত মামলাটি প্রত্যাহার করেন।
সমঝোতা চুক্তি ছিল নিম্নরূপঃ
ক)আমার স্ত্রী শিউলি খাতুন আগামী ১৫ দিন আমার বাবা এস,এম নূরুল ইসলামের সাথে আমার পুরাতন বাড়িতে থাকবে এবং ১৫ দিন পরে আমার বাবা সহ আমি ও আমার স্ত্রীর অর্থায়নে তৈরিকৃত নতুন বাড়িতে আসবে।
খ)আমার স্ত্রী শিউলি খাতুন কর্তৃক আমার বিরুদ্ধে দায়েরকৃত মামলা আগামী ১৮ অক্টোবর ২০২০ ইং তারিখের পূর্বে আদালত হতে প্রত্যাহার করবে।
গ)নতুন বাড়ি তৈরি করার জন্য আমার স্ত্রী কর্তৃক যে সকল ঋন(ব্যাংক/এনজিও/সমিতি ইত্যাদি) গ্রহন করা হয়েছে তা নিয়মিত পরিশোধের ব্যাবস্থা করবো।
ঘ)অদূর ভবিষ্যতে আমার স্ত্রী শিউলি খাতুন কে শারিরীক ও মানসিকভাবে কোন প্রকার নির্যাতন করবোনা,যদি নির্যাতন করি তাহলে আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মনে নিব।
কিন্তু শিউলি খাতুন শ্বশুর বাড়ি গিয়ে স্বামী তরিকুল ইসলামের সহযোগিতায় চুক্তি পত্রের সকল শর্ত অমান্য করে তাহার শ্বশুর-শ্বাশুড়ি,দেবর সহ ঐপরিবারের সকল সদস্যগণ পুনরায় মারধর করে বাড়ির দরজায় তালাবদ্ধ করে প্রাণ নাশের চেষ্টা চালাই।এক পর্যায়ে লালপুর থানা পুলিশের মাধ্যমে শিউলিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করানো হয়।চিকিৎসা চলাকালীন সময়ে শ্বশুর বাড়ির কোন লোকজন তাহার কোন খোঁজ খবর না নিলে চিকিৎসা শেষে তাহার বাবার বাড়িতে আশ্রয় নেন।উক্ত বিষয়টি শিউলি খাতুন তরিকুল ইসলামের সেক্টরে অবগত করলে সেখান কার দায়িত্ব প্রাপ্ত কমান্ডার বিষয় টি নিয়ে তালবাহানা শুরু করলে শিউলি খাতুন নিরুপায় হয়ে পুনরায় সাংবাদিক মানবাধিকার কমিশন(সমাক)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস,এম রবিউল আউয়াল স্যারের নির্দেশে নাটোর জেলার অস্থায়ী কার্যালয়(হয়বতপুরে)একটি জরুরি আলোচনা সভার আয়োজন করেন।উক্ত আলোচনা সভায় বিজিবি সদস্য এস এম তরিকুল ইসলাম চুক্তি পত্র অমান্য করে কেন শিউলির সাথে প্রতারণা করছে?এর সঠিক সমাধান কি?এ সকল
বিষয়ে সু পরামর্শ দেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রবিউল আউয়াল।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মানবাধিকার কমিশন(সমাক)’র লালপুর উপজেলা কমিটির সভাপতি আসাদুজ্জামান রিপন,সেক্রেটারি মেহেরুল ইসলাম মোহন,সহ নাটোর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মানবাধিকার কর্মী বৃন্দ।
উল্লেখ্য যে,(২৭ ডিসেম্বর)সোমবার সাংবাদিক মানবাধিকার কমিশন(সমাক)’র রাজশাহী বিভাগীয় অফিসে উক্ত বিষয় টি নিয়ে আলোচনা হওয়ার পর নাটোর জেলা সহ বিভিন্ন উপজেলায় তরিকুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন করা হবে।
নিউজ টি ক্রাইম ফাইল সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews