পল্লী চিকিৎসক সোসাইটির নাগেশ্বরী উপজেলা কমিটি গঠন

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ সোমবার (২৮ এপ্রিল) ১১ টায় ১০ টাকার হাসপাতাল নামে খ্যাত জনস্বাস্থ্য ডায়াগনস্টিক হলরুমে ফজলে রহমান সভাপতিত্বে নাগেশ্বরী উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ৩৭ জন পল্লী চিকিৎসকের অংশগ্রহণে আলোচনা সভা, মতবিনিময় এবং নাগেশ্বরী উপজেলা কমিটি গঠণ করা হয়েছে।

পল্লী চিকিৎসক সোসাইটির রংপুর বিভাগীয় কো-অর্ডিনেটর আব্দুল কাদের এর সঞ্চালনায়,পল্লী চিকিৎসক সোসাইটি, রংপুর এর আয়োজনে ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে তোজাম্মেল হক (নাগেশ্বরী পৌরসভা)কে আহবায়ক নির্বাচিত করা হয়। যুগ্ম আহবায়ক শাহাজাহান (সন্তোষপুর),আ: হাকিম (নেওয়াশী), হাবিবুর রহমান ( নাগেশ্বরী পৌরসভা), সদস্য সচিব- আবুল কালাম আজাদ ( রামখানা), সহঃ সদস্য সচিব- আব্দুল হাই (ভিতরবন্দ), কার্যকরী সদস্য- কপিলুর রহামন (বেরুবাড়ী), আমিনুল ইসলাম (হাসনাবাদ), শাহাদত হোসেন(বামনডাঙ্গা), মোস্তফা কামাল (রায়গঞ্জ), নুর জামাল (কালিগঞ্জ) নির্বাচিত হয়।

নব নির্বাচিত কমিটি পল্লী চিকিৎসক সোসাইটির বিভিন্ন কর্মসূচিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। উক্ত অনুষ্ঠানে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন ফজলুল ও জুলফিকার।