রতি কান্ত রায়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী গ্রামের ধরলা নদীর চর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৮ টার দিকে স্থানীয় লোকজন বালুচরে সারা শরীর বালুর নিচে শুধু হাঁটু থেকে পা দুটো উপরে থাকা অবস্থায় একটি লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা ফুলবাড়ী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ফুলবাড়ী থানার ওসিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।
ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রংপুর ক্রাইম সিন টিমকে খবর দিলে তারা এসে ফুলবাড়ী থানা পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে।
Leave a Reply