1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ফুলবাড়ীতে সমলয়ে চাষাবাদের লক্ষ্যে চারা রোপন কার্যক্রম উদ্বোধন

  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৭৬ Time View
ফুলবাড়ীতে সমলয়ে চাষাবাদের লক্ষ্যে চারা রোপন কার্যক্রম উদ্বোধন
রতি কান্ত রায়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২২ জানুয়ারি বুধবার ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে উফশী জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদ বাস্তবায়নের লক্ষ্যে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ৫০ একর জমিতে বোরো ধানের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলার বড়ভিটা ইউনিয়নের  পূর্ব ধনিরাম গ্রামের শাহবাজার এলাকার কৃষক সফিয়ার রহমানের বাড়ীতে সকাল ১১ টায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুড়িগ্রামের উপ-পরিচালক মো:আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি, অতিরিক্ত উপ- পরিচালক (শস্য) আসাদুজ্জামান। সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, সমলয় প্রকল্পের সভাপতি শফিয়ার রহমান রব্বানী, কৃষকের পক্ষে অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, পল্লী উন্নয়ন কর্মকর্তা উম্মে কুলসুমসহ উপজেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তা, সুবিধাভোগী কৃষক ও সুধীজন।

এ কর্মসূচির আওতায় সুবিধা পাচ্ছেন ৮০ জন কৃষক। সভায় কৃষি কর্মকর্তারা বলেন, কৃষকের ব্যয় কমানোর জন্য সরকার ভর্তুকির মাধ্যমে কৃষকদের রাইস ট্রান্সপ্লান্টরের মাধ্যমে ধানের চারা রোপণ ও ধান কাটার জন্য কম্বাইন হারভেস্টার মেশিনসহ কৃষকের মাঝে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করছেন। এতে ব্যয় সাশ্রয় হওয়ার সাথে সাথে সবাই একই সাথে চাষাবাদ করলে দুই ফসলি জমিতে তিন বা চার ফসল চাষাবাদ করা যাবে। ফলে আয় বাড়বে কৃষকের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews