1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

বগুড়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

  • Update Time : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৯৯ Time View

মুহাম্মদ মতিন, স্টাফ রিপোর্টারঃ

বগুড় শেরপুরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার ঘটনায় ফিরোজ হোসেন (২৮) নামের এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ ঘটনায় বুধবার (০২ডিসেম্বর) রাতে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। আটক হওয়া ব্যক্তি উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রামনগর পশ্চিমপাড়া গ্রামের ফারাজত আলীর ছেলে। মামলা সূত্রে জানা যায়, বিগত বারো বছর আগে বিয়ে হওয়া গৃহবধুুর স্বামী যানবাহনের চাকা মেরামতের কাজ করেন। তাই প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার (১ডিসেম্বর) কর্মস্থল শেরপুর শহরে চলে যান। কিন্তু কাজের ব্যস্ততার কারণে ওইদিনগত রাতে আর বাড়ি ফিরেননি। আর এই সুযোগে লম্পট ফিরোজ আলী ওই গৃহবধূর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ওই গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে ফিরোজকে হাতেনাতে আটক করে। এসময় উত্তেজিত জনতা ওই ব্যক্তিকে গণধোলাই দেয়। এরপর তাকে বেঁধে রাখা হয়। একইসঙ্গে থানায় সংবাদ দিলে পরে পুলিশ ঘটনাস্থল থেকে ফিরোজকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ বলেন এ ঘটনায় থানায় একটি মামলা নেয়া হয়েছে। এছাড়া আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews