1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

বগুড়ায় ভুয়া অতিরিক্ত জেলা প্রশাসক গ্রেফতার

  • Update Time : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ১১৪ Time View

আরমান হোসেন ডলার, বগুড়া(কাহালু)প্রতিনিধিঃ

বগুড়ায় ভুয়া অতিরিক্ত জেলা প্রশাসককে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ। শনিবার দুপুর পৌনে ১২ টার দিকে বগুড়া শহরের তিব্বতের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বগুড়ার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার ব্যক্তির নাম মোঃ ইসতিয়াক মাহমুদ অভি (২৪)। তার বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পাঁচথিতা গ্রামে। বর্তমানে তিনি বগুড়া সদরের সুলতানগঞ্জ এলাকায় থাকেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভি তিব্বতের মোড় ও সোনা মিয়া মোড় এলাকায় প্রতারণার উদ্দেশে ঘোরাফেরা করছিল। এমন সংবাদ পাওয়ার পর পুলিশ কর্মকর্তা সোহেল রানা সেখানে যান। পরে তাকে দেখে অভি আজে বাজে কথা বলতে থাকেন। এক পর্যায়ে প্রশ্ন করলে অভি নিজেকে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক দাবি করেন। এ সময় তার কাছে থাকা অতিরিক্ত জেলা প্রশাসকের পরিচয়পত্রও দেখান। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে এক সময় অভি স্বীকার করেন তিনি আসলে অতিরিক্ত জেলা প্রশাসক নন, তিনি আসলে প্রতারণার জন্য পরিচয়পত্র তৈরি করেছেন। এরপর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

বগুড়ার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, অভির বিরুদ্ধে বগুড়া সদর থানায় পেনাল কোড আইনের ১৭০/৪২০ ধারায় মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews