1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. backups@wordpress.org : backup_manager :
  5. cache@wordpress.org : cache_sync :
  6. : cmstable :
  7. demi413@gmail.com : Demi :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
  11. : devauth :
  12. : devauth :
  13. edward73@yahoo.com : Edward :
  14. etienne44@yahoo.com : Etienne :
  15. kathrin5585@gmail.com : Kathrin :
  16. maria@www.kurigrampratidin.com : maria :
  17. maya371@gmail.com : Maya :
  18. ruth7373@yahoo.com : Ruth :
  19. zara935@gmail.com : Zara :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারীতে বেতনের দাবিতে মাদ্রাসার সুপার ও অফিস সহকারীকে অবরুদ্ধ ভুরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপিত ভুরুঙ্গামারীতে ৪ লাখ টাকার অবৈধ ভারতীয় মোবাইল সহ চোরাকারবারি গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প ভুরুঙ্গামারীতে বিএনপির ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ভুরুঙ্গামারীতে বিএনপির ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা ভুরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা ভুরুঙ্গামারীতে শিক্ষক সমাবেশ ভুরুঙ্গামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত ভুরুঙ্গামারীতে চরাঞ্চলে অভিযান চালিয়ে ১১ ফিট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার

বগুড়া কালাই ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিবাদ সভা

  • Update Time : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ৯২ Time View

স্টাফ রিপোর্টারঃ

বগুড়া জেলার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৯ই জানুয়ারি বিকেল ৩টায় কাহালু উপজেলার কালাই ইউনিয়নের তিনদিঘী বাজার প্রতিবাদ সভা আয়োজন করা হয়। উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কালাই ইউনিয়নের সাধারণ সম্পাদক সামীম খন্দকার। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। প্রতিবাদ সভায় প্রধান অতিথি আব্দুল মান্নান বলেন,আমি আমার দীর্ঘ ৪৫ বছরের জীবনে সততার সাথে বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতি করে যাচ্ছি, দীর্ঘ এই রাজনৈতিক জীবনে অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজ আমি এখানে এসে পৌঁছেছি। অনেক অপশক্তি বিভিন্ন সময়ে আমাকে মিথ্যে, বানোয়াট দোষারোপ করে দমিয়ে রাখতে চেয়েছে কিন্তু কখনোই তারা সফল হতে পারেনি। কারন, আমাদের বুকে লালিত বঙ্গবন্ধুর আদর্শ। সকলেই জানেন সামীম খন্দকার আওয়ামী পরিবারের একজন পরিক্ষিত ক্ষুদ্র কর্মী। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে কালাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন, এবারও আপনাদের মতামত নিয়ে আওয়ামী পরিবার থেকে নৌকা প্রতীকে নির্বাচন করতে ইচ্ছুক। বিএনপি-জামাত থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী কিছু হাইব্রিড নেতা কর্মী আমার জনপ্রিয়তায় ঈর্ষাণিত হয়ে আমার ও আওয়ামী পরিবারের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করার অপচেষ্টা চালাচ্ছে। সামীম খন্দকারকে জনগনের কাছে হেয়প্রতিপন্ন করতে ও ভাবমূর্তি ক্ষুন্ন করতে ফেক ফেসবুক আইডি থেকে নানান ধরনের অপপ্রচার চালাচ্ছে, কিন্তু এই সব মিথ্যে ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার এই ভূমিতে আমরা কখনোই সে সব মিথ্যাবাদী, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, অপপ্রচারকারী, ভূমিদস্যু, রাজাকারদের জায়গা দিবো না। প্রয়োজনে রক্ত দিবো, তবুও অন্যায়ের কাছে মাথা নোয়াবো না।
তিনি আরো বলেন, আওয়ামী পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী বিএনপি-জামাত থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী হাইব্রিড কতিপয় নেতাকর্মীদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আব্দুল মান্নান আরো বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে সকল অপশক্তিকে রুখে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। বর্তমান অনুপ্রবেশকারী হাইব্রিড কতিপয় নেতাকর্মী ত্যাগীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের অপূরনিয় ক্ষতি করছে । যার ব্যবস্থা অতি দ্রুত গ্রহণ না করলে প্রাচীন এই সংগঠন বড় ধরনের হুমকির মুখে পরতে পারে। পরিশেষে তিনি সামীম খন্দকার পক্ষে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা করে দোয়া চান এবং আওয়ামী পরিবারকে এক থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য আহবান জানান। উক্ত প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন কালাই ইউনিয়ন আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, জনাব মোঃ আব্দুর রশিদ, ২নং যুগ্ম সাধারণ সম্পাদক, জনাব মোঃ সেকেন্দার আলী সহ কালাই ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। সভার আয়োজন ও সঞ্চালনায় ছিলেন, কালাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,জনাব মোঃ শহিদুল ইসলাম। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে সভার ইতি হয়। কালাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ শামীম খন্দকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews