আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অমর্যাদা করার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আয়োজনে সোমবার ৭(ডিসরম্বর) শহীদ আব্দুর রাজ্জাক পার্কে উক্ত বিক্ষোভ সমাবেশ
জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, অধ্যক্ষ আবু আহমেদ, হারুনার রশিদ, শাহাদাৎ হোসেন, লায়লা পারভীন সেজুতি, এড. ওসমান গণি, এড. আজহারুল ইসলাম, ডা. মুনসুর প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
উক্ত বিক্ষোভ সমাবেশ শেষে একটি গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
Leave a Reply