1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

বদলগাছীতে মুক্তিযোদ্ধা দিবস পালিত

  • Update Time : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ১০৫ Time View

নওগাঁ ( বদলগাঁছী) প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলায় মুক্তিযোদ্ধা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ একটি আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত কমাণ্ডার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবু তাহির।

এ সময় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহাম্মদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন এফ এফ, সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা ডি এম এনামুল হক, পাহাড়পুর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা তোফা, সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম বাবলু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ, বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিনসহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা।

উল্লেখ্য ২০০৭ সাল থেকে প্রতি বছর বদলগাছী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ পহেলা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালন করে। পাশাপাশি পহেলা ডিসেম্বরকে জাতীয় মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালনের দাবি করে আসছেন এই উপজেলার বীর মুক্তিযোদ্ধারা। প্রতিবছর বৃহৎ পরিসরে দিবসটি উদযাপন করা হলেও এবছর করোনার কারণে স্বল্প পরিসরে সামাজিক দূরত্ব বজায় রেখে শুধু আলোচনা অনুষ্ঠান হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews