1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা বউচি

  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৬৮ Time View
বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা বউচি
রতি কান্ত রায়, স্টাফ রিপোর্টারঃ গ্রামবাংলার একটি জনপ্রিয় খেলা হচ্ছে বউচি । গ্রামবাংলার ছেলে ও মেয়েদের একটি জনপ্রিয় খেলা হচ্ছে বউচি। এ খেলা বাড়ির উঠানে বা খোলা মাঠে খেলে থাকে গ্রামগঞ্জের শিশু ও কিশোররা। এই খেলা যেখানে খুশি সেখানে খেলা যায়। এ খেলায় ২টি দলের প্রয়োজন হয়। প্রত‍্যেক দলেই ৮-১০ জন করে খেলোয়াড় হলে খেলা বেশ জমে ওঠে।
এ খেলার শুরুতেই ২০-২৫ ফুট দূরত্বে মাটিতে দাগ কেটে দুটি ঘর তৈরি করতে হয়। দুই দলের মধ্যে যে দল আগে খেলার সুযোগ পাবে সেই দলের খেলোয়াড়দের মধ্যে থেকে একজনকে বউ বা বুড়ি  নির্বাচন করা হয়। দুটি ঘরের মধ্যে একটি ঘর হবে বড়। যেখানে এক দলের  বউ বা বুড়ি বাদে সব খেলোয়াড়ারাই থাকবে।
আর ছোট ঘরে দাঁড়াবে বউ বা বুড়ি। ছোট ঘরটিকে বুড়িঘর বা বউঘর বলে। বউয়ের বিচক্ষণতার বা কৌশলের ওপর অনেকটাই খেলার জয় ও পরাজয় নির্ভর করে। খেলায় বউঘর থেকে বউকে ছুটে আসতে হবে বড় ঘরটিতে। বিপক্ষ দল সব সময় পাহারায় থাকে বউ যেন কোনভাবেই বউঘর থেকে বের হতে না পারে। বউ বাহিরে এলেই যদি বিপক্ষ দলের কেউ তাকে ছুঁয়ে দেয় তাহলে ওই পক্ষ দলের খেলা শেষ হয়ে যায়।
পরবর্তীতে বিপক্ষ দলের খেলোয়াড়রা খেলার সুযোগ পাবে। বড় ঘরটিতে যারা থাকে তারা একটু বিশ্রাম নিয়ে বিপক্ষ দলের খেলোয়াড়দের তাড়া করে। দম নিয়ে তাড়া করলে বিপক্ষে দলের খেলোয়াড়রা দিগ্বিদিক ছুঁটে পালায়। তা সত্ত্বেও সব সময় খেয়াল রাখে বউ যেন যেতে না পারে। দম নিয়ে যাওয়া খেলোয়াড় যদি বিপক্ষ দলের কাউকে ছুঁয়ে দেয় সে খেলোয়াড় মারা পড়ে। মাড়া পড়া খেলোয়াড় চলতে থাকা খেলায় অংশ নিতে পারে না।

এভাবে বিপক্ষ দলের খেলোয়াড় মেরে বউকে বড় ঘরে ফিরে আসতে সুযোগ করে দেওয়ার চেষ্টা করতে থাকে বউয়ের সঙ্গী খেলোয়াড়েরা। বউ যদি বিনা ছোঁয়ায় বড় ঘরে চলে আসতে পারে তাহলে বিজয় অর্জন হয়। বিজয়ী দল পুনরায় খেলা শুরু করবে। যদি বউকে বিপক্ষ দল ছুঁয়ে দেয় তাহলে বিপক্ষ দল খেলার সুযোগ পাবে। এভাবে পর্যায়ক্রমে খেলা চলতে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews