1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভিতরবন্দ ইউনিয়ন জাসাসে আহ্বায়ক কমিটি গঠন,সাংস্কৃতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্য

  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮২ Time View
ভিতরবন্দ ইউনিয়ন জাসাসে আহ্বায়ক কমিটি গঠন,সাংস্কৃতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্য

সংবাদদাতা নাগেশ্বরী, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) নাগেশ্বরী উপজেলা জাসাসের আহ্বায়ক হাবিবুল হক মৃথা ও সদস্য সচিব রাজু আহমেদ শেখ কমিটিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেন।

নতুন কমিটিতে সংগীতপ্রেমী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপক জাহিদুল ইসলামকে আহ্বায়ক এবং আলমগীর হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট কমিটিতে আরও রয়েছেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন মাস্টার, যুগ্ম আহ্বায়ক আবু সাইয়্যেদ, মো. মিজানুর রহমান, যুবায়ের রহমান, মমিনুল ইসলাম আকাশ, শুভ্রাংশু চন্দ্র বর্মন, মো. বায়েজিদ বোস্তামি, সদস্য আল মামুন ও আমিন বয়াতি।

নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য আজিজুল হক, জাসাসের উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, পৌর জাসাসের যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক ও সংবাদকর্মী এবি আবু বকর সিদ্দিক।

নতুন আহ্বায়ক জাহিদুল ইসলাম বলেন, আমরা বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে কাজ করব এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাঠে সক্রিয় ভূমিকা রাখব।

নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য আজিজুল হক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের নেতৃত্বে সাংস্কৃতিক অঙ্গনে জাতীয়তাবাদী চেতনার দীপ্ত পদচারণা তৈরি হোক।

কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গে ইউনিয়নের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিগণ মনে করছেন, ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শক্তিশালী হলে তা বিএনপির কার্যক্রমকে আরও বেগবান করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews