1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভুরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব কে সংবর্ধনা

  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১১৬ Time View
ভুরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব কে সংবর্ধনা

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এসএসসি ২০০১ ব্যাচের উদ্যোগে নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ কে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, বিশেষ অতিথি ছিলেন আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট আসাদুল হক।

আতিকুর রহমান আপেল শিকদারের সভাপতিত্বে ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ২০০১ ব্যাচের বান্ধবী জান্নাতুল ফেরদৌস জেরিন, বন্ধু মামুন, রনি, বুলবুল, সেলিম, আরাফাত, হালিম, পিজুস, নয়ন, মিজানুর ও আরিফ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশরাফুল ইসলাম আরিফ ও মোঃ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি অ্যাডভোকেট আসাদুল হক বলেন, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান প্রমাণ করে বন্ধু মানেই নিঃস্বার্থ ভালোবাসা। এছাড়াও ২০০১ ব্যাচের বন্ধুদের আইনি সহায়তার প্রয়োজন হলে বিনা পারিশ্রমিকে সহযোগিতার আশ্বাস দেন।

প্রধান অতিথি শহিদুল ইসলাম আকন্দ বলেন, সদস্য সচিব হওয়ার পর একশোরও বেশি সংবর্ধনা পেয়েছি। তবে বন্ধুদের এই সংবর্ধনা আমার কাছে সবচেয়ে স্মরণীয়। তিনি ভুরুঙ্গামারীর উন্নয়নে সকল বন্ধুদের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গত ১১ আগস্ট জেলা কর্তৃক ঘোষিত বিএনপির আহ্বায়ক কমিটিতে প্রভাষক শহিদুল ইসলাম আকন্দকে সদস্য সচিব ও অ্যাডভোকেট আসাদুল হককে সদস্য করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews