1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভুরুঙ্গামারীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্ম বিরতি ও বিক্ষোভ সমাবেশ

  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১২৪ Time View
ভুরুঙ্গামারীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্ম বিরতি ও বিক্ষোভ সমাবেশ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও ৭৫% উৎসব ভাতার দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী পরিষদের আয়োজনে সম্মিলিত শিক্ষক পরিষদের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচী পালিত হয়।

সমাবেশে সম্মিলিত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ বাবুল আক্তার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, ভুরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসেন, বাউসমারী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মজিদ প্রমুখ।

এ সময় শিক্ষকদের সাথে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন , উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম, জামায়াতের উপজেলা মজলিসের সূরা ও কর্মপরিষদ সদস্য ফেরদৌস হোসেন, এনসিপির উপজেলা আহ্বায়ক মাহফুজুর রহমান কিরণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রুকনুজ্জামান।

বক্তারা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু তারা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও চাকরির জাতীয়করণসহ তাদের বিভিন্ন দাবি-দাওয়া বহুবার উত্থাপিত হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি।

এক প্রতিক্রিয়ায় সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ বাবুল আক্তার বলেন, দাবির প্রেক্ষিতে সরকার বাড়ি ভাড়া ১৫% মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করায় শিক্ষকদের কর্মবিরতী প্রত্যাহার করা হয়েছে। উপজেলার শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সরকারি ছুটির দিন শনিবার ক্লাস চলবে।

প্রতিবাদ সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারীর অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews