1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভুরুঙ্গামারীতে চরাঞ্চলের নারীদের সেলাই প্রশিক্ষণ উদ্বোধন

  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ Time View
ভুরুঙ্গামারীতে চরাঞ্চলের নারীদের সেলাই প্রশিক্ষণ উদ্বোধন

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ভুরুঙ্গামারীতে জেলা পরিষদ কুড়িগ্রামের অর্থায়নে দুর্গম চরাঞ্চলের অসহায় দরিদ্র উদ্যোক্তা নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (০৭ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে শিলখুড়ী ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয় কক্ষে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী (অ:দা:) মিজানুর রহমান, ভুরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যাপক আব্দুল বারী, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, শিলখুড়ি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ইউপি সদস্য শফিকুল ইসলাম।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান, মহিলা বিষয় কর্মকর্তা জয়ন্তী রানী, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম মিঠু , উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন প্রমুখ।

প্রশিক্ষণে শিলখুড়ী ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের নদীবেষ্টিত চরাঞ্চলের ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews