1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভুরুঙ্গামারীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১০৩ Time View
ভুরুঙ্গামারীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ “আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী সুলতানা আফরুজা আহমেদ।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আব্দুল মজিদ, এন সি পি প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, সাবেক বৈষম্য বিরোধী নেতা নয়ন মিয়া নাহিদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সুপারভাইজার আবুল হোসেন, অফিস সহকারি সিরাজুল ইসলাম।

বক্তারা বৈষম্য দূর করে কন্যা শিশুদের সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সমাজে কন্যা শিশু-বান্ধব মনোভাব গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও নারী সংগঠনের প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews