এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ১২ বোতল বিদেশি মদ সহ জুয়েল রানা (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত জুয়েল উপজেলার মধ্য ভারতের ছড়া গ্রামের গোলাম মোস্তফার পুত্র।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে উপজেলার সোনাহাট ইউনিয়নের ভরতেরছরা এলাকার জনৈক জাহাঙ্গীর এর বাড়ির সামনে থেকে ১২ বোতল বিদেশী মদ সহ তাকে গ্রেফতার করা হয়।
Leave a Reply