1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভুরুঙ্গামারীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন

  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১০৯ Time View


এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ।

উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েমের সভাপতিত্বে প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: নাজমুল হোসেন।

এ সময় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, ভুরুঙ্গামারী সদর ইউপি’র প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, প্রধান শিক্ষক আল মাহমুদ, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার আফজাল হোসেন ।

উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, অন্ধত্ব প্রতিরোধ ও শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে আয়োজিত এই বিশেষ ক্যাম্পেইন আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে এবং সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।এদিন ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপজেলায় ৬-১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৩৩ হাজার।

তিনি আরও বলেন, ৬-১১মাস বয়সী শিশুদের একটা করে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটা করে কালো রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ জানান, শিশুর মৃত্যুর ঝুকি কমাতে ভিটামিন ‘এ’ খাওয়ানোর সরকারি কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টায় এ ক্যাম্পেইন সফল করতে সকলের প্রতি আহবান জানান।

পরে তিনি হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews