1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভুরুঙ্গামারীতে ভ্রাম্যমান ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ উদ্বোধন

  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৪১ Time View
ভুরুঙ্গামারীতে ভ্রাম্যমান ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ উদ্বোধন

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) প্রকল্পের আওতায় প্রত্যন্ত অঞ্চলের তরুণ-তরুণীদের কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার লক্ষে ভ্রাম্যমান ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) উপজেলা যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমান ভ্যানে ফিতা কেটে এ প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস।

এর আগে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কুড়িগ্রাম জেলা জামায়াতের সাবেক আমির আজিজুর রহমান সরকার স্বপন , উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরওয়ার তৌহিদ, ইউ আর সি ইন্সট্রাক্টর আতিকুর রহমান, বণিক সমিতির সাধারণ সম্পাদক মামুন ব্যাপারী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্তা, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন।

জুলাই ২০২৫ হতে আগস্ট ২০২৫ পর্যন্ত দুই মাস মেয়াদী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে । দুইজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে এতে চার ব্যাচে ১০ জন করে ২০ জন নারী ও ২০ জন পুরুষসহ মোট ৪০ জন্য প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিবে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে  প্রশিক্ষণার্থীরা কম্পিউটার ও নেটওয়ার্কিং এর মৌলিক জ্ঞান লাভ করবে, যা তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews