1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভুরুঙ্গামারীতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির দায়ে যুবক আটক

  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২১১ Time View
ভুরুঙ্গামারীতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির দায়ে যুবক আটক

ভুরুঙ্গামারীতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির দায়ে যুবক আটক

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে ফেসবুকে কটূক্তির দায়ে জুবায়ের ইসলাম সাজু (২৪) নামে এক যুবক কে আটক করেছে থানা পুলিশ। আটককৃত যুবক উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিন বাঁশজানী গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

রবিবার (১৩ অক্টোবর) সকালে ওই যুবক মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ফেসবুকে একটি কটূক্তিমূলক পোষ্ট করেন।

পরবর্তীতে ফেসবুক পোষ্ট কে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হলে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সন্ধায় দক্ষিণ বাশজানী গ্রাম থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

এ সময় উত্তেজিত জনতা যুবকের সর্বোচ্চ শাস্তির দাবীতে থানায় অবস্থান নেয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস ও ওসি জিল্লুর রহমানের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে সেই সাথে ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews