ভুরুঙ্গামারীতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল

এ এস খোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) বাদ জুম্মা উপজেলার দেওনেরখামার গ্রামের বায়তুল আমান জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ভুরুঙ্গামারী উপজেলা বাসির অনলাইন কমিউনিটি উই আর ভুরুঙ্গামারী’স পিপল ফেসবুক গ্রুপের আয়োজনে গ্রুপ এডমিন জাকারিয়া কাজলের ব্যবস্থাপনায় দোয়া পরিচালনা করেন বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ রুহুল আমিন হামিদী।

এ সময় উপস্থিত ছিলেন উই আর ভুরুঙ্গামারী’স পিপল ফেসবুক গ্রুপের মডারেটর রাসেল ইসলাম রাফি, উপদেষ্টা হাফেজ আতিকুর রহমান।