1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভুরুঙ্গামারীতে মা-বাবা কে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২৭৭ Time View
ভুরুঙ্গামারীতে মা-বাবা কে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ বৃদ্ধ মা-বাবা কে নির্যাতন করার অভিযোগে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ছেলে মাসুদ রানা (৩২) ও কুদরত-ই-হৃদয়(২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের বসত বাড়ি থেকে তাদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাসুদ রানা (৩২) ও কুদরত-ই-হৃদয়(২২) উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের আব্দুল বারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই পরিবারের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল । এরই জেরে প্রায়ই তারা মা-বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত।

গত ২ নভেম্বর নাতনির সাথে কথা বলাকে কেন্দ্র করে মা মনোয়ারা বেগম ও বাবা আব্দুল বারীকে বেধরক মারপিট করে তাদের দুই ছেলে। এতে বাবা আব্দুল বারীর তিনটি দাঁত ভেঙে যায় এবং উভয়ের শরীরের বিভিন্ন অংশে ফোলা জখম হয়।

পরে গত শনিবার মা মনোয়ার বেগম (৫০) বাদী হয়ে তার দুই ছেলে মাসুদ রানা ও কুদরত-ই-হৃদয় এবং পুত্রবধূ সিমু আক্তারকে আসামি করে ভুরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদেক গ্রেফতার করে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন, মা-বাবা কে মারপিটের মামলায় গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাদেক কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews