1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভুরুঙ্গামারীতে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে বউ-শাশুড়ি মেলা

  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩৬৩ Time View
ভুরুঙ্গামারীতে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে বউ-শাশুড়ি মেলা

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ বউ-শাশুড়ির সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও সহযোগিতামূলক করার পাশাপাশি গ্রামীণ নারীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ব্যতিক্রমী আয়োজন ‘বউ-শাশুড়ি মেলা’ অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (২০ অক্টোবর) পাইকেরছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দিনব্যাপী এ মেলার আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। বাস্তবায়নে ছিল ল্যাম্ব হাসপাতাল এবং অর্থায়নে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)।

উপজেলা পঃ পঃ কর্মকর্তা নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপ -পরিচালক পরিবার পরিকল্পনা বিভাগ, কুড়িগ্রাম মোজাম্মেল হক।

বিশেষ অতিথি ছিলেন সহকারী উপ-পরিচালক পরিবার পরিকল্পনা বিভাগ, কুড়িগ্রাম মেজবাহ উদ্দিন, ভুরুঙ্গামারী উপজেলা হেলথ কমপ্লেক্সের মেডিকেল অফিসার শাফিউল ইসলাম, মেডিকেল অফিসার- মা ও শিশু স্বাস্থ্য ডা: ফেরদৌসী বেগম, প্রজেক্ট ম্যানেজার এসআরএমএনসি আইচ ল্যাম্ব মোহাম্মদ আলী, ডিস্ট্রিক ফেসিলিটিটর -ইউ এনএফপিএ আসাদুজ্জামান সরকার, ডিএসআরএইচআরসি জেএপিএআইজিও ডা: সুমাশ্রী রায়, প্রজেক্ট অফিসার – এসআরএমএনসি আইচ ল্যাম্ব বাদল এক্কা, ডিস্ট্রিক ফেসিলিটেটর ল্যাম্প মঞ্জু আরা।

দিনব্যাপী মেলায় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক ডেলিভারির গুরুত্ব, কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধসহ নানা বিষয়ে সচেতনতামূলক আলোচনা হয়। এছাড়াও অংশগ্রহণকারীদের জন্য ছিল ভায়া টেস্ট, ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা, ফিস্টুলা কাউন্সেলিং এবং কিশোরী স্বাস্থ্যসেবা কর্নার, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

মেলায় দুই শতাধিক বউ-শাশুড়ি অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

অংশগ্রহণকারী পাইকেরছড়া গ্রামের শাশুড়ি সাহেরা ভানু ও তার পুত্রবধূ জোস্না বলেন, আগে গর্ভকালীন বা স্বাস্থ্যবিষয়ক বিষয়ে কথা বলতে সংকোচ বোধ করতাম। কিন্তু আজকের মেলায় এসে বুঝেছি মা ও শিশুর সুস্থতার জন্য এসব আলোচনা কতটা জরুরি।

স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ পারিবারিক সম্পর্ক মজবুত করার পাশাপাশি নারীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বড় ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন মেলার আয়োজন আরও ঘন ঘন করা হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews