1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভুরুঙ্গামারী সীমান্তে ১১ রোহিঙ্গা আটক

  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ Time View
ভুরুঙ্গামারী সীমান্তে ১১ রোহিঙ্গা আটক

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ অনুপ্রবেশের অভিযোগে ১১ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি । তাদের মধ্যে পাঁচজন পুরুষ, চারটি শিশু ও দুজন নারী রয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সীমান্ত পিলার ১০১১ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, ভুরুঙ্গামারী উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট বিওপির একটি টহলদল।

আটককৃতরা হলেন- ইসমাইল আজাদ (৪৮), তার স্ত্রী আছিয়া বেগম(৩৮), তাদের চার সন্তান আনাস(১৫), রিমা(৯), আনিস(৭), শাফা(৬), এবং নুর আলম (২৪), তার স্ত্রী কালিমা (২১), সন্তান আব্দুল্লাহ(১৮), নূর (১৫),জাহিদা (৩)।

আটক ব্যক্তিরা জানান, তারা কয়েক বছর আগে মিয়ানমার থেকে কক্সবাজারে আসে। সেখান থেকে ভারতে পাড়ি জমায়। দালালদের মাধ্যমে অবৈধভাবে গিয়েছিলেন তারা।

বৃহস্পতিবার রাতের আঁধারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের কাঁটাতার পার করে দিয়েছে। কিন্তু দেশে আসার পর বিজিবির হাতে আটক হয়েছেন তারা।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন, আটক ১১ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews