1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভূরুঙ্গামারীকে বাল্যবিয়ে বন্ধে গণ সমাবেশ

  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৫৮ Time View
ভূরুঙ্গামারীকে বাল্যবিয়ে বন্ধে গণ সমাবেশ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহের কুফল ও আইন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা সভা, গণ সমাবেশ, সচেতনতামূলক নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে চাইল্ড নট ব্রাইট প্রোজেক্টের উদ্যোগে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়নে এবং এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশে আর্থিক ও কারিগরি সহযোগিতায় উপজেলার অষ্টমির ঘাট এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সচিব নাজমুল হোসাইন উপজেলা ইয়ুথ প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক।

এ সময় বক্তব্য রাখেন, জয়মনিরহাট ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি আবুল কালাম, সহ-সভাপতি লিমা আক্তার।

সমাবেশে বক্তারা বাল্যবিয়ের কুফল ও প্রতিকারের বিষয়ে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবকদের অবহিত করেন ও বাল্যবিয়ে বন্ধে সামাজিক সচেতনতার পাশা-পাশি আইনের কঠোর প্রয়োগের কথা বলেন।
এবং সচেতনতা সৃষ্টির লক্ষে সবাইকে এগিয়ে আশার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়মনিরহাট ইউনিয়ন যুব সংগঠনের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী শান্ত। অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, সিএনবির ফিল্ডফ্যাসিরিটেটর, যুব সংগঠনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews