1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ

  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২১৬ Time View
ভূরুঙ্গামারীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ

এ এস খোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে পাথরডুবি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী খন্দকারের বিরুদ্ধে। বালু উত্তলনে হুমকির মুখে পড়েছে থানাঘাট বাজারের হাট সেড, নদীতীরের কয়েকটি পরিবার। এলাকাবাসীর অভিযোগ বালু উত্তোলন বন্ধ করতে বারবার নিষেধ করা সত্ত্বেও বন্ধ হয়নি বালু উত্তোলন।

ঘটনা স্থলে গিয়ে দেখা যায়, পাথরডুবী ইউনিয়নের থানাঘাট বাজার সংলগ্ন ফুলকুমার নদী থেকে প্রকাশ্যে পাইপ লাইন সমৃদ্ধ অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছে পাথরডুবি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী খন্দকার।

নদী পাড়ের বাসিন্দা রেজিয়া বেগম বলেন, নদী থেকে বালু উত্তোলন করায় আমাদের ঘরবাড়ি ভাঙ্গনের মুখে পড়েছে। বালু তুলতে নিষেধ করা হচ্ছে কিন্তু বালু তোলা বন্ধ হচ্ছে না। আরেক বাসিন্দা মলিদা বেগম বলেন, এভাবে বালু তুললে আমাদের বাড়ি ভেঙ্গে নদীতে চলে যাবে। তারা আরো বলেন, স্থানীয় প্রশাসনের চোখের সামনে বিএনপির নেতা এভাবে বালু তুলে বিক্রি করছে মনে হয় এদেশে কোন আইনকানুন নাই। তদন্ত করে বালু সন্ত্রাসীদের আইনের আওতায় নেয়ার দাবি স্থানীয়দের।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান রোকন বলেন, অবৈধ ড্রেজার দিয়ে ফুলকুমার নদী থেকে বালু উত্তোলন করায় থানাঘাট নতুন হাটসেড, নদীপাড়ের বাড়িঘর ভাঙনের হুমকিতে পড়েছে।

বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে পাথরডুবি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী খন্দকার প্রথমে সংবাদ কর্মীদের সাথে কথা বলতে অস্বীকৃতি জানান। পরে তিনি বলেন, নদীর দুই পাড়ের জমি আমাদের তাই বালু তুলে বিক্রি করছি।

পাথরডুবী ইউনিয়ন পরিষদ চেয়াারম্যান আব্দুস সবুর বলেন, বালু তোলার বিষয়টি আমার জানা নেই।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন, বালু তোলার খবর পেয়েছি দ্রুতই আইনগত ব্যবস্থা নেয়া হাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews