1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভূরুঙ্গামারীতে আমন রোপণে ব্যস্ত কৃষকরা

  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৭২ Time View
ভূরুঙ্গামারীতে আমন রোপণে ব্যস্ত কৃষকরা

এ এস খোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শুরু হয়েছে আমন ধান রোপণের ব্যস্ততা। আমন চারা রোপণের পূর্ণাঙ্গ বয়স হওয়ায় ধান চাষ শুরু করেছেন কৃষকরা। ইতোমধ্যে আমন চারা রোপণের প্রস্তুতি নিয়ে মাঠে নেমে পড়েছেন তারা। আমনের জমি তৈরি করতে হালচাষ, আইল বাঁধা ও আইলের সাইড কেটে জমিকে আমন চাষের জন্য প্রস্তুত করছেন।

কৃষকরা জানান, দু’এক দিনের বৃষ্টিতে জমিতে কিছুটা পানি জমেছে তাতে আমরা জমি প্রস্তুত করছি। কেউ কেউ চারা রোপন শুরু করেছেন। তীব্র রোদকে উপেক্ষা করে কৃষকরা সকাল-সন্ধ্যা মাঠে কাজ করছেন। তারা জানান, সামনে বৃষ্টি না হলে আমন রোপনে সেচ দিতে হবে। আগামী ১৫-২০ দিনের মধ্যে ধান রোপন শেষ হবে।

উপজেলার তিলাই ইউনিয়নের কইকুড়ি বিলের কৃষক সুবহান ও এরশাদ বলেন, এক মাস আগে আমন ধান বীজ তলায় ছিটানো হয়। নির্দিষ্ট সময়ে সেই চারা তুলে পুনরায় অন্য জমিতে রোপণ করা হয়। সেই চারা আমনের জমিতে রোপণ করা হয়। এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকরা আমন চাষের জমিতে ব্যস্ত সময় পার করছেন।

পাথরডুবির মইদাম ভূষিরভিটা এলাকার কুব্বাত আলী জানান, আমরা এবার পাঁচ বিঘা জমিতে আমন চাষ করবো। চারা প্রস্তুত করা আছে। জমিতে পানি কম থাকায় চারা রোপণে দেরি হচ্ছে। দু’একদিনে বৃষ্টি না হলে সেচ দিয়ে জমি প্রস্তুত করে চারা রোপণ শুরু করবো।

পাইকেরছড়া ইউনিয়নের জহুরুল হক বলেন, আমি তিন বিঘা জমিতে আমন ধান লাগাবো। এসব জমিতে বিঘা প্রতি চারা রোপণে দিনমুজুর খরচ ২৫০০-৩০০০ টাকা, হালচাষ ১২০০ টাকা, সেচ, সার, বীজতলা তৈরি থেকে শুরু করে ফসল ঘরে তোলা প্রর্যন্ত বিঘা প্রতি প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত খরচ হয়। তবে ভালো ফলন আর নিজে শ্রম দিতে পারলে চাষের খরচ বাদে কিছু লাভ থাকবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার উপজেলার ১০টি ইউনিয়নে ১৬ হাজার ৯০০হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার বলেন, বৃষ্টিপাত না হওয়ায় লক্ষা মাত্রায় কিছুটা পিছিয়ে আছি। এ পর্যন্ত ৩ হাজার হেক্টর জমিতে আমন চারা রোপণ করা হয়েছে। আমরা কৃষকদের প্রণোদনার উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদী আমন ধান বীজ ও সার দিয়েছি। এছাড়াও প্রদর্শনি দেয়া আছে। এসব আগাম জাতের ধান কর্তন করে করে কৃষকরা যাতে আগাম জাতের সরিষার ও সবজির চাষাবাদ করতে পারেন তার জন্য পরামর্শ দিচ্ছি। মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন আছেন তারা কৃষকদের উদ্বদ্ধু করার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews