1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভূরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে “মাকসুদা আজিজ বৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৮ Time View
ভূরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে "মাকসুদা আজিজ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি প্রেজেন্টস “মাকসুদা আজিজ বৃত্তি পরিক্ষা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১১টায় ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার দশটি ইউনিয়নের মাধ্যমিক ও সমমানের স্কুল-মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি এবং এসএসসি পরিক্ষার্থী সহ ৬ টি ক্লাসের এক হাজার ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

পরিক্ষার সার্বক্ষণিক তদারকিতে ছিলেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি প্রেজেন্টস “মাকসুদা আজিজ বৃত্তি পরিক্ষার আহবায়ক মতিয়ার রহমান মুরাদ, সদস্য সচিব মিমতাউল ইসলাম মাহিন, হল সুপার সোহেল রানা ও সেচ্ছাসেবক বৃন্দ।

এসময় কেন্দ্র পরিদর্শন করেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র প্রতিষ্ঠাতা রোটারিয়ান অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মাহফুজুল ইসলাম কিরন, আমন্ত্রিত অতিথি, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

আয়োজকরা জানান, সকাল ১১টায় একযোগে পরীক্ষা শুরু হয়। নির্ধারিত সময় পর দুপুর ১২টায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হয়েছে। তারা আরো জানান, প্রথমবার অনুষ্ঠিত বৃত্তি পরিক্ষায় ৩২ জন শিক্ষার্থীকে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে।

সোনাহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শিবলি আহম্মেদ ফাহিম ও নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মৃত্তিকা বলেন, প্রতিযোগিতা মূলক পরিক্ষায় অংশ গ্রহণ করতে পেরে অনেক ভালো লাগছে। পরিক্ষাও ভালো হয়েছে, আশা করছি ভালো ফলাফল পাবো।

 

দৃষ্টি প্লাস কিশলয় বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোর্শেদুর রহমান আনিস ও অভিবাবক মোখলেসুর রহমান আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই প্রতি বছর এরকম বৃত্তি পরিক্ষার আয়োজন করা হোক।

মোটিভেট ভূরুঙ্গামারী’র বাস্তবায়নে এতে সহযোগিতা করেন ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি, আলোক বর্তিকা, আলোর-দিশারী আন্ধারীঝাড়, গ্রীন ভয়েস, উত্তরণ ছাত্র কল্যাণ সংস্থা, তিলাই ইউনিয়ন যুব কল্যাণ সংস্থা, বঙ্গসোনাহাট ইউনিয়ন যুব সংগঠন ও ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews