1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভূরুঙ্গামারীতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রতিনিধি সম্মেলন

  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩৫৩ Time View
ভূরুঙ্গামারীতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রতিনিধি সম্মেলন

এ এস খোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি”র) উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় হাসপাতাল সড়কে অবস্থিত আজিজ লাইব্রেরী হল রুমে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। পরে দলের প্রয়াত নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি -এনসিপি, কুড়িগ্রাম জেলা প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সমন্বয়কারী মাসুম মিয়া, হাফিজুর রহমান খান, শ্রমিক উইং সমন্বয়ক মমিনুর রহমান।

ভূরুঙ্গামারী উপজেলা মুখ্য সংগঠক মাহফুজুল ইসলাম কিরনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন  সংগঠক মোরশেদূর রহমান আনিস, আবু শামীম, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

সম্মেলনে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনদুর্ভোগের কথা তুলে ধরেন।

তারা বলেন, “দেশের মানুষের অধিকার আদায়ে এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় নাগরিক পার্টি বিকল্প শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে। তৃণমূলের নেতাকর্মীরাই দলের প্রাণ। তাই সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই।

আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সাধারণ মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে এনসিপির নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews