1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভূরুঙ্গামারীতে দুস্থ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার বাড়িতে রাতের আঁধারে চাল নিয়ে হাজির হলেন ইউএনও

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ১৫৩ Time View

রফিকুল হাসান রনজু,ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ ভূরুঙ্গামারী সদরের বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন অসুস্থ হয়ে বিছানায় শুয়ে ছিলেন। হঠাত বাড়ির আঙ্গিনায় উপজেলা নির্বাহী অফিসার ও ওসিকে দেখে হতচকিত হয়ে যান। রাতের বেলা ইউএনও এবং পুলিশ দেখে তার ভয় হয়, কোন অপরাধ করেছেন কিনা? কিন্তু না তারা যখন সালাম বিনিময় করে তাঁর কুশলাদি জিজ্ঞাসা করেন এবং তাঁর জন্য চাল এনেছেন, যেনে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীসহ উপস্থিত সকলেন জন্য দোয়া করেন। তাঁর দুই কন্যা সস্তানের জন্য একটি ঘর প্রদানের আবেদন জানান।
তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের মজিরন বেওয়া (৭০)। মহানস্বাধীনতা যুদ্ধে তাঁর সামনে পাকবাহিনীর হায়েনারা তাঁর স্বামী ময়েজ কমান্ডারকে গুলি করে হত্যা করে ্এবং মজিরনকে ক্যাম্পে নিয়ে পাশবিক নির্যাতন করে। সে থেকে মজিরন মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। রাতের বেলা ইউএনও ও পুলিশ বাড়ির ভিতরে দেখে প্রথমে ভয় পেলেও পরে সাহায্যের চাল এবং নগদ টাকা সাহায্য পেয়ে তার পরিবারের লোকজন খুশি হয়ে যায়।
করোনা ভাইরাসের কারনে কর্মহীন শ্রমজীবি ও দরিদ্র পরিবারের মধ্যে মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম ও ওসি আতিয়ার রহমানের নেতৃত্বে একটি দল উপজেলার বাগভান্ডার, খয়বর মোড়, থানাহাট বাজার, ধামেরহাট, কামাতআঙ্গারীয়া ও দফাদার মোড়ে চাল, মাস্ক ও বাড়ি বাড়ি লিফলেট বিতরন করেন। এসময় সহকারী কমিশনার(ভূমি)জাহাঙ্গীর আলম, পিআইও শাহিনুর আলম ,ওসি (তদস্ত) জাহিদুল ইসলাম এবং প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews