1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভূরুঙ্গামারীতে বলদিয়া ইউনিয়নে স্থগিতকৃত ভিজিএফ‘র চাল বিতরণ সম্পন্ন

  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৯৭ Time View
ভূরুঙ্গামারীতে বলদিয়া ইউনিয়নে স্থগিতকৃত ভিজিএফ‘র চাল বিতরণ সম্পন্ন

এ এস খোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বলদিয়া ইউনিয়নে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফ থেকে স্থগিতকৃত ভিজিএফ এর চাল বিতরণ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (৩ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত ইউএনওর প্রতিনিধি তিনজন ট্যাগ অফিসার, সকল ইউ’পি সদস্যর উপস্থিতি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তদারকিতে স্থগিত থাকা প্রায় ১৮ মে.টন চাল ১৮ শ ৩৩ জন উপকারভোগীর মাঝে বিতরণ করা হয়।

জানা গেছে, উপজেলার বলদিয়া ইউনিয়নের অনুকুলে মোট ৫ হাজার ৭শ ৪৫ জন উপকারভোগীর জন্য ৫ হাজার ৭শ ৪০ মে.টন ভিজিএফ চাল বরাদ্দ হয়। ঈদের পূর্বে গত ০৪ জুন চাল বিতরণকালে সময় স্বল্পতার কারণে এবং তালিকায় কিছু স্বচ্ছল ব্যক্তিদের নাম অসাবধানতা বশত অর্ন্তভূক্ত হওয়ায় উপকারভোগীরা স্লিপের সাথে জাতীয় পরিচয় পত্র না আনায় ও দুই-তিন জন পাইকার শুধু স্লিপ হাতে চাল তুলতে আসলে চেয়ারম্যান ও ট্যাগ অফিসারের দৃষ্টিগোচর হলে তাদের চাল ও স্লিপ আটকে দেয়া হয়।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে তাৎক্ষণিক মোবাইল ফোনে অবগত করলে তিনি জাতীয় পরিচয় পত্র দেখে অস্বচ্ছল ও প্রকৃত সুবিধাভোগীদের চাল ঈদের পূর্বেই বিতরণের নির্দেশ দেন এবং ভুলত্রুটি ও স্বচ্ছল ব্যক্তির নামের চাল সিলগালা করে গোডাউনে জমা রাখেন। ওইদিন ৩ হাজার ৯ শত ১২ জন উপকারভোগীর মাঝে উক্ত চাল বিতরণ সম্ভব হয়।

ঈদ পরবর্তী সময়ে ইউএনও তিন সদস্য বিশিষ্ট তদন্ত টিম গঠন করেন ও পূনরায় তালিকা সংশোধন করে অনুমোদন পূর্বক স্থগিতকৃত ভিজিএফ এর অবশিষ্ট চাউল বিতরণ সুষ্ঠভাবে সম্পন্ন করার নির্দেশ দেন।

ইউ’পি চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, স্থগিতকৃত ভিজিএফ এর চাল অস্বচ্ছল ও হতদরিদ্রদের মাঝে নিয়মানুযায়ী সুষ্ঠ ও সুন্দরভাবে বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন, তালিকায় কিছু ভূলত্রুটির অভিযোগ থাকায় ওই ইউনিয়নের বিতরণ বন্ধ রাখা হয়েছিল, পরবর্তীতে তালিকা সংশোধন করে স্থগিতকৃত ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews