ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এ এস খোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ নিজে হবো সচেতন বাল্যবিয়ে না করে করবো স্বপ্ন পূরণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খেলাধুলা, কুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ মে) শিলখুড়ী যুব ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘চাইল্ড নট ব্রাইড’ (সিএনবি) প্রকল্পের সহযেগিতায় উপজেলার চর-উত্তর তিলাই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিলখুড়ী ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি শামীম হোসেন সভাপতিত্বে বক্তব্য রাখেন, চর-উত্তর তিলাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঈদ্রিস আলী, সিএনবি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর খুকি রানী, উপজেলা ইউথ প্লাটফ্রমের সভাপতি আরিফুল ইসলাম, সেচ্ছাসেবক সুমন তরফদার প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শিলখুড়ী ইউনিয়ন যুব সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক শাকিল ইসলাম।

শিলখুড়ী ইউনিয়ন যুব সংগঠনের সদস্য, অভিভাবক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর উপস্থিতে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে খেলাধুলা এবং আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক বিশেষ নাটিকা উপস্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।