1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ Time View
ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এ এস খোকন , ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় উপজেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ‍্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ‍্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ‍্যালয় মাঠে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল এতে সভাপতিত্ব করেন। উপজেলা বিএনপির সদস‍্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ‍্যামা, গোলাম ইয়াসিন, সাখাওয়াত হোসেন তৌহিদ ও রফিকুল ইসলাম শান্ত।

অন্যান্যের মধ্যে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস‍্য ড‍্যাব নেতা ডা. ইউনুছ আলী, আশরাফ জুয়েল, মোসলেম উদ্দিন দুলাল মোল্লা, সিনিয়র সদস‍্য কাজী নিজাম উদ্দিন, কৃষকদল আহ্বায়ক সুরুজ্জামান ও স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আবু হাসান সোহেল মনা, ছাত্রদল আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা দলীয় বিভেদ ভুলে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করেন।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews