1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভূরুঙ্গামারীতে সড়ক থেকে গাছ সরানোর দাবিতে মানব বন্ধন

  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১২৫ Time View
ভূরুঙ্গামারীতে সড়ক থেকে গাছ সরানোর দাবিতে মানব বন্ধন

এ এস খোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়কে উপড়ে পরা শতবর্ষী বট গাছ সরানোর দাবিতে মানব বন্ধন করেছে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।

বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার পাথরডুবী ইউনিয়নের মইদাম গ্রামের বটতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন প্রধান সড়কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রুকনুজ্জামান রুকন, স্থানীয় আবু সুফিয়ান পারভেজ, আজিজুল হক, সোবহান আলী, কামরুল ইসলাম, শামিম হোসেন, শিক্ষার্থী নাইম, মইদাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক।

শিক্ষার্থী ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় এক মাস ধরে সড়কে পরে রয়েছে গাছটি। স্থানীয় চেয়ারম্যান মেম্বারকে বারবার অবগত করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

তারা আরো বলেন, চেয়ারম্যানের গড়িমসি ও অদক্ষতার কারণেই দীর্ঘদিন ধরে হাজারো মানুষ সড়কবিহীন দুর্ভোগে দিন কাটাচ্ছেন। তারা অবিলম্বে গাছটি অপসারণ করে সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার দাবি জানান।

উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রুকনুজ্জামান রুকন বলেন, জনসাধারণের ভোগান্তি নিরসনে আমরা আজ একত্রিত হয়েছি। আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গাছটি অপসারণ করা না হলে আমরা আরো কঠোর কর্মসূচি দিবো।

মানববন্ধনে এসে পাথরডুবি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠু গাছটি অপসারণে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

‎গত ৫ জুলাই (২০২৫) গাছটি মূল সড়কের ওপর পড়ে যায়। এতে ইউনিয়নের মইদাম, বাঁশজানী গ্রামের প্রায় ১০ হাজার মানুষ সড়ক পারাপারে চরম দুর্ভোগে পড়েছেন। বন্ধ রয়েছে যানবাহন চলাচল। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও কৃষকদের চলাচলে ভোগান্তির শেষ নেই।

‎এ বিষয়ে জানতে চাইলে পাথরডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, আমি ইউএনও মহোদয়কে জানিয়েছি। তিনি তহসিলদারকে দায়িত্ব দিয়েছেন। দুই-তিন দিনের মধ্যে গাছটি সরিয়ে ফেলা হবে।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, গাছটি অপসারণের কাজ শুরু হয়েছে। আগামী দু’এক দিনের মধ্যে সড়ক থেকে গাছটি সরিয়ে নেয়া হবে। সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে সার্বক্ষণিক মনিটরিং এর জন্য দায়িত্ব দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews