নিজস্ব প্রতিবেদকঃ
”করোনায় জন-সচেতনতা ও নিরাপত্তা রক্ষায় ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নে ধামেরহাট সড়কে চেক পোষ্ট স্থাপন করেছে গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবী কর্মী। যে সকল গ্রাম পুলিশ দায়িত্ব পালন করছেঃ ১. মোঃ আনোয়ারুল ইসলাম, ২ মোঃ সোলায়মান আলী, ৩. মোঃ ফজলুল হক, ৪, মোঃ খাদেম আলী, ৫. মোঃ মতিয়ার রহমান, ৬. মোঃ আলম হোসেন।
সোমবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান রাখবেন বলে দায়িত্ত্বরত গ্রাম পুলিশ সংবাদ মাধ্যম (প্রতিবেদক)কে জানিয়েছেন।
তারা আরো জানান, করোনায় জন-সচেতনতা ও নিরাপত্তা রক্ষায় এই বিশেষ ব্যবস্থা নিয়েছেন। এলাকার অলি-গলিতে বাজে আড্ডা ও জনসমাগম কমাতে গ্রাম পুলিশ টইল জোরদার বাড়িয়েছেন এবং সন্ধা ৬ টার মধ্যে সকল দোকান বন্ধ করার নিশ্চয়তাসহ বার্তা দিয়ে জনগন কে নিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছেন এবং মাঝে মাঝে মূল সড়কে সেনা বাহিনী ও পুলিশ টইল ও জীবানুনাশক পানি ছিটানো সহ সামাজিক দূরত্ব বজায় রাখতে বিশেষ ঘোষনা প্রচার করছেন।
সমাজ সেবকের পক্ষ থেকে মাক্স ও ত্রাণ সামগ্রী দিয়ে এবং মাঝে মাঝে মাইক প্রচার করে এলাকায় এলাকায় জন সচেতনতা করতে দেখা গেছে।
Leave a Reply