1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভূরুঙ্গামারীর বন্যা পরিস্থিতির উন্নতি

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ১০২ Time View

রফিকুল হাসান রনজু, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতাঃ

ভূরুঙ্গামারীর বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। কমেছে গদাধর, কালজানি, দুধকুমারসহ সবকটি নদনদীর পানি। দুধকুমার নদের পানি কমে নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার ১৫সেঃমিঃ নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে পানি কমলেও দূর্ভোগ কমেনি বন্যাকবলিত মানুষের। ভাঙ্গছে কালজানি দুধকুমার। ঘরবাড়ি সরিয়ে নেওয়ার সময় পাচ্ছেনা অনেকেই। দক্ষিন ধলডাঙ্গা, শালঝোড়, দক্ষিন তিলাই, দক্ষিনছাটগোপালপুর, নলেয়া, ইসলামপুর, পাইকেরছড়া, চর ধাউরারকুটি, হেলোডাঙ্গার নদীতীরবর্তী মানুষেরা ভাঙ্গন আতঙ্কে দিন কাটাচ্ছে। নিম্নাঞ্চলের মানুষ এখনো পানিবন্দি রয়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে শুকনা খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসাসহ গো-খাদ্যের সংকট। বন্যায় ক্ষেতের ফসল ,শাকসব্জি, পুকুরের মাছ হারিয়ে ব্যাপক ক্ষতিতে পড়েছে এসব মানুষ। কাঁচা-পাকা সড়ক তলিয়ে থাকায় বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থাও।

উপজেলার শিলখুড়ী ইউনিয়নের শালঝোরের বাসিন্দা আঃ খালেক জানান, বন্যার পানি নামতে শুরু করলেও কাজ জুটছে না। ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে।নদীতে তেমন মাছও পাওয়া যাচ্ছে না। খেয়ে না খেয়ে দিন কাটছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, চিলমারী ও নুনখাওয়া পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কমেছে দুধকুমারসহ অন্যান্য নদ-নদীর পানিও।

জেলা প্রশাসক মো: রেজাউল করিম জানান, কুড়িগ্রামে নদ-নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যা কবলিতদের জন্য সরকারি-বেসরকারি ত্রাণ অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews