1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভুরুঙ্গামারী সীমান্তে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৬৪ Time View
ভারত হতে পাচার হওয়া অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ আটক

এ এস খোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর বিশেষ টহল দল অভিযান চালিয়ে উপজেলার দিয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হকের নেতৃত্বে ১৯ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে তারা কিছু ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। টহল দল তাদের আটকানোর চেষ্টা করলে তারা সঙ্গে থাকা মালামাল ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে টহল দল ফেলে যাওয়া মালামাল তল্লাশি করে ৮ লাখ ২৬ হাজার ২শ টাকা মূল্যের ৫টি ভারতীয় NX-200 ATHENA গান, ১টি ভারতীয় পিস্তল অ্যাসেম্বলি, ৩৩,১০০ পিস ভারতীয় সিসা গুলি এবং একটি হিরো ইগনিটর ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক অস্ত্র ও গোলাবারুদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালান ও অস্ত্র পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। ইতোমধ্যে প্রতিটি বিওপি এলাকায় টহল জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews