1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

মহেশখালীতে কলেজ শিক্ষকের বিরুদ্ধে ইউএনও’র কাছে এলাকাবাসীর স্মারকলিপি

  • Update Time : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৮৮ Time View

মহেশখালী প্রতিনিধিঃ

কক্সবাজারের মহেশখালীতে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও শিক্ষার্থীদের হয়রানীর অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। উক্ত স্মারকলিপিতে বিভিন্ন শ্রেণীপেশার প্রায় ৪০ জন এলাকাবাসী স্বাক্ষর করেন।

অভিযুক্ত কলেজ শিক্ষকের নাম আবু ছরওয়ার রানা। তিনি মহেশখালী কলেজের আইসিটি’র প্রভাষক।

এসময় এলাকাবাসীরা সাংবাদিকদের জানান, এক নারী সহ কলেজ শিক্ষক রানাকে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় মহেশখালী পৌরসভার চরপাড়ায় এলাকাবাসী আটক করে। এসময় রানা এলাকাবাসীর কাছে ক্ষমা চাইলে এলাকার লোকজন তাকে ছেড়ে দেয় এবং মেয়েটিকে তার চাচার নিকট হস্তান্তর করে। এই ঘটনা জানাজানি হলে ধামাচাপা দিতে শিক্ষক রানা কৌশলে তার সাথে থাকা ঐ নারীকে দিয়ে উল্টো চরপাড়ার কয়েকজন নিরীহ লোকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করায়। এছাড়াও তারা স্মারকলিপিতে শিক্ষক রানার নিকট প্রাইভেট না পড়লে শিক্ষার্থীদের ফেল করে দেয়া, টাকা না দিয়ে প্রাক্টিক্যাল খাতায় নাম্বার কম দেয়া, ক্লাসে শিক্ষার্থীদের হেনস্থা ও ভয়ভীতি প্রদর্শন, শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণের অভিযোগ উল্লেখ করেন।

এই ব্যাপারে কলেজ শিক্ষক আবু ছরওয়ার রানা বলেন, তার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যে। মূলত থাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার ও মহেশখালী কলেজের পরিচালনা কমিটির সভাপতি মোঃ মাহফুজুর রহমান জানান, এলাকাবাসীর পক্ষ থেকে কলেজ শিক্ষক আবু ছরওয়ার রানার বিরুদ্ধে স্মারকলিপি পেয়েছি। উক্ত বিষয়ে তদন্ত পূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews