সারাবিশ্বের নাই বাংলাদেশের মহামারী দুর্যোগের অন্যতম একটি দুর্যোগ Covid-19 করোনা ভাইরাস সময় কালীন বগুড়া জেলায় করোনা ভাইরাস এর উপর বিশেষ কর্মকান্ডে অবদানের জন্য মানবতার ফেরিওয়ালা অ্যাওয়ার্ড পেলো বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি বগুড়া জেলা কমিটি।
বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী সাহেবের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহন করেন বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।।
আজ শনিবার সকাল ১০ ঘটিকায় তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ হলরুম (২য় তলা) বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুমিল্লা জেলা শাখার উদ্যোগে কর্মী সভা ও জেলা কমিটি গঠন এবং কুমিল্লা জেলার করোনাকালীন সময়ে যারা মানুষের পাশে সাহায্যে হাত নিয়ে দাঁড়িয়েছেন সেই সমস্ত সংগঠনের সংগকদের মানবতার ফেরিওয়ালা স্মারক সম্মাননা প্রদান করা হবে।
কুমিল্লা জেলার আহ্বায়ক পারভেজ হোসেন বাবু সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখবেন সংগঠনের চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, প্রধান অতিথির বক্তব্য রাখবেন সংগঠনের উপদেষ্টা বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, প্রধান বক্তার বক্তব্য রাখবেন সংগঠনের মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল, বিশেষ অতিথির বক্তব্য রাখবেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. সাদিয়া আহমেদ. সংগঠনের সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন সহ কুমিল্লা জেলার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা পর্যায় কমিটির নেতৃবৃন্দ।
Leave a Reply